Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৫ ডিসেম্বর ২০২৪ | ০৫:০০ অপরাহ্ন

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ

অনলাইন ডেস্ক : ১৫ ডিসেম্বর ২০২৪

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।অধিদপ্তরটির রাজস্ব খাতভুক্ত সাত ক্যাটাগরির পদে ৬৫৮ পদে জনবল নিয়োগ দেওয়া হবে।আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: হিসাবরক্ষক

পদসংখ্যা: ৭

যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমমান পাশ

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

২. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৮

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান পাশ। তৃতীয় বিভাগে আবেদন করা যাবে না।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

গ্রেড: ১৩

৩. পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৩

যোগ্যতা: স্নাতক বা সমমান পাশ

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

গ্রেড: ১৪

৪. পদের নাম: হিসাব সহকারী/হিসাব সহকারী কাম ক্যাশিয়ার/অফিস সহকারী কাম ক্যাশিয়ার

পদসংখ্যা: ৮

যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় বিভাগে এইচএসসি বা সমমান পাশ

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

গ্রেড: ১৬

৫. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ২০

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

গ্রেড: ১৬

৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৩০৮

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

গ্রেড: ১৬

৭. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৩০৪

যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

গ্রেড: ২০

যেভাবে আবেদন করতে হবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে http://eedmoe.teletalk.com.bd আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। 

আবেদন ফি

১ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ফি ৩৩৫ টাকা, ২-৬ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের বয়সসীমা

সব পদের জন্য ১ ডিসেম্বরে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদনের সময়সীমা

২৬ ডিসেম্বর আবেদন শুরু হবে। ২০ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।




ছবি