Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৬ ডিসেম্বর ২০২৪
০৩:৪১ অপরাহ্ন

১৯ ডিসেম্বর থেকে থাইল্যান্ডের ই-ভিসা বাংলাদেশিদের জন্য চালুর সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : Thailand e-Visa

আগামী ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীদের ই-ভিসা দেবে থাইল্যান্ড। আর সাধারণ নাগরিকদের আগামী ২ জানুয়ারি থেকে ই-ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকার থাইল্যান্ড দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবে। আবেদনের ১০ দিনের মধ্যে ভিসা ই-মেইলে পাঠানো হবে। আর আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, ই-ভিসা সুবিধা থাইল্যান্ড কর্তৃক ইতোমধ্যে তাদের ৬৯টি দূতাবাসে চালু করা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news