Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৬ ডিসেম্বর ২০২৪ | ০৬:৫০ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়ে চাকরি

অনলাইন ডেস্ক : ১৬ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রতিষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক শাখার জন্য সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

১. পদের নাম: সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা)

পদসংখ্যা: ৩

যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস

বেতন: ১১,০০০ টাকা

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

২. পদের নাম: চুক্তিভিত্তিক সহকারী শিক্ষক ( ইংরেজি, মাধ্যমিক শাখা)

পদসংখ্যা: ১

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি

বেতন: বিএড করা থাকলে মাসিক বেতন ১৮,০০০ টাকা এবং বিএড করা না থাকলে ১৫,০০০ টাকা

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

যেভাবে আবেদন

আবেদনের সঙ্গে মার্কশিটসহ সব শিক্ষাগত ও পেশাগত সনদের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মুঠোফোন নম্বর ও ই-মেইল আইডির তথ্য অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

প্রধান শিক্ষক, বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়, ডাকঘর: বন্দর, থানা-ডবলমুরিং, আগ্রাবাদ, চট্টগ্রাম। বিদ্যালয়ের অফিস কক্ষে নির্ধারিত বাক্সে আবেদনপত্র সরাসরি জমা দেওয়া যাবে।

আবেদন ফি

আবেদনের সঙ্গে সোনালী ব্যাংক, সিডিএ আবাসিক এলাকা শাখা, আগ্রাবাদ, চট্টগ্রাম–এ বিদ্যালয়ের হিসাব নম্বর-০৮১১১০০০০০৪৬০–এর অনুকূলে অফেরতযোগ্য ১ নম্বর পদের জন্য ৫০০ টাকা ও ২ নম্বর পদের জন্য ৩০০ টাকা জমাদানের জমা স্লিপের মূল কপি জমা দিতে হবে।

আবেদনের সময়

বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে গত ১১ ডিসেম্বর।

বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়ে চাকরি