
মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আয়োজিত অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১৬ ডিসেম্বর) সংগঠনটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "মহান বিজয় দিবসে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আমন্ত্রণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, "জাতীয় গৌরবের দিনটি ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণে পালন করার বিষয়টি গণ-অভ্যুত্থানের অভিপ্রায়ের সঙ্গে অসংগতিপূর্ণ।"
মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা, বিদেশি কূটনীতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছিল।