Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৭ ডিসেম্বর ২০২৪ | ০৫:১৩ অপরাহ্ন

কক্সবাজারে মহান বিজয় দিবস উদযাপন

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৭ ডিসেম্বর ২০২৪

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য-বীর্য ও আত্মত্যাগের এক অনন্য গৌরবময় দিন। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ পালনের অংশ হিসেবে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাহ্উদ্দিন।

এছাড়াও এদিন হিলডাউন সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ, সংবর্ধনা, আপ্যায়ন, আড়ম্বরপূর্ণ বিজয়মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের প্রদর্শনী), দেয়ালিকা প্রদর্শনী, উন্মুক্তস্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, সার্ফিং ও জেট-স্কী প্রর্দশনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণসহ দিনব্যাপী নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে জেলায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।

অপরদিকে সকল বীর শহীদদের স্মরণে কক্সবাজার কেন্দীয় শহীদ মিনারে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, বিজয় মিছিল ও নানা কর্মসূচির মধ্যদিয়ে বিজয় দিবস উদযাপন করেন জেলা পুলিশ, জেলা কারাগার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা আনসার, জেলা পরিষদ, সিভিল সার্জন অফিস, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, সড়ক ও জনপদ, পৌরসভা, প্রেস ক্লাব, জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কক্সবাজার জেলা, জেলা যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, উদীচী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, মানবাধিকার ও সাংবাদিক সংগঠন।


কক্সবাজারে মহান বিজয় দিবস উদযাপন