Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৮ ডিসেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে হোটেল অসমাজিক কাজের সময় ৬ তরুণ-তরুণী আটক

অনলাইন ডেস্ক : Six youths arrested

রাজশাহী মহানগরীতে আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে ৩ তরুণ ও ৩ তরুণীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

জানা যায়, মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় ডিউটি করছিলো। তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার লক্ষীপুর মোড়ে আবাসিক হোটেল গ্যালাক্সিতে অভিযান পরিচালনা করে। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩ তরুণ ও ৩ তরুণীকে আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগর আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আরএমপি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news