Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৯ ডিসেম্বর ২০২৪ | ০৬:৪৪ অপরাহ্ন

সেন্টমার্টিনে যুবকের মরদেহ উদ্ধার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৯ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তরের সমুদ্র সৈকত থেকে হাত-পা বাঁধা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

  বিজয়বাংলা নিউজকে বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন বলেন, বৃহস্পতিবার সেন্টমার্টিন দ্বীপের উত্তর সমুদ্র সৈকতের পয়েন্ট থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহের পরিচয় সনাক্ত করা যায়নি। তদন্ত চলছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে আইনি কার্যক্রম গ্রহণ করা হবে।


__প্রতীকী ছবি