Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২০ ডিসেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন

অনলাইন ডেস্ক : তারেক রহমান Tariq Rahman

টি-টোয়েন্টি সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২০ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, ক্রিকেটের দামাল ছেলেরা তাদের সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে বাংলাদেশকে উচ্চ আসনে অধিষ্ঠিত করবেন। তিনি আরও বলেন, এখন যেমন ছেলেরা সত্যিই ভালো খেলছেন, আবার যখন খেলবেন তখনও তারা ভালো খেলবেন- এই প্রত্যাশা করি।

শেষ টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটি।

বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের ফেসবুক স্ট্যাটাস

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও টি-টোয়েন্টি দলের ক্রিকেটার ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে তাদের সাফল্য কামনা করেছেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news