Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নিয়োগ দিচ্ছে রেড ক্রিসেন্টে, অনলাইনে আবেদন

অনলাইন ডেস্ক : Bangladesh Red Crescent Society Jobs

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৪৫ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

পদের নাম: ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার

পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি/ফিন্যান্স/অ্যাকাউন্টিংয়ে এমবিএ 

অন্যান্য যোগ্যতা: এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ব্রাউজিং ইন্টারনেট ইত্যাদিতে দক্ষতা। ভালো টাইপিং দক্ষতা সহ ইংরেজি এবং বাংলা ভাষায় সাবলীল। আর্থিক সফটওয়্যার (ট্যালি সফটওয়্যার) ব্যবহার করার জ্ঞান।  ট্যাক্স এবং ভ্যাট নিয়ম সম্পর্কে জ্ঞান।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর 

কর্মস্থল: টাঙ্গাইল

বেতন: ৪৫,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৬ ডিসেম্বর ২০২৪

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news