Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২১ ডিসেম্বর ২০২৪ | ০৭:৩৮ অপরাহ্ন

অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ,২ যুবক নিহত

অনলাইন ডেস্ক : ২১ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম সুবিদপুর ইউনিয়নের ওয়াপদা রাস্তার ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মুলপাড়া হাজী বাড়ির খাজা আহমদ খানের ছেলে ইকবাল খান এবং একই গ্রামের মজুমদার বাড়ির ওবায়দুল হক মজুমদারের ছেলে শাহাদাত হোসেন।

স্থানীয়রা জানান, ইকবাল খান ও শাহাদাত হোসেন একই মোটরসাইকেলে করে একতা বাজার থেকে পূর্বদিকে মুন্সিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বদরপুর রাস্তার মাথায় গেলে একপাশে ছিল ট্রাক্টর, অপর পাশে অটোবাইক। এমতাবস্থায় পূর্বদিক থেকে পশ্চিম দিকে থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইকবাল ও শাহাদাত গুরুতর আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ইকবাল খানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় শাহাদাতের তাকে ঢাকায় রেফার্ড করা হলে পথিমধ্যে মারা যায়।

শাহাদাতের বড় ভাই হাবিব মজুমদার জানান, উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে কাচপুর ব্রিজের কাছে গেলে তার ভাই শাহাদাত হোসেন মারা যায়। তাকে নিয়ে চাঁদপুরে নিয়ে আসা হচ্ছে।

ফরিদগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম জানান, নিহত ইকবাল খানের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। শাহাদাতের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিবিএন / ২১ ডিসেম্বর / অচ 

চাঁদপুরের অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। ......সংগৃহীত ছবি