Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২২ ডিসেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় ১০ গাড়ির সংঘর্ষ

বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক 10 cars collided in dense fog

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসসহ ১০টি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ভোরে প্রথমে দুটি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৭টার দিকে পেছন থেকে একটি বাসকে ধাক্কা দেয়ে আরেকটি বাস। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। একই সময় একটি পিকআপভ্যান একটি প্রাইভেটকারকে চাপা দেয়ে। এতে আরও কয়েকজন আহত হযন।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছে পুলিশ। সকালে ঘন কুয়াশার কারণে বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষের এই ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। পরে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে পাঠানো হয়েছে।’

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news