Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৩ জানুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

৪ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক Ferry started

কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় ৪ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়। এর আগে শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন  বলেন, শনিবার দিবাগত মধ্য রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দিয়েছিল। কুয়াশার কারণে নৌপথের দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে রাত ১টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশার ঘনত্ব কেটে গেলে রোববার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।




© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news