Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৩ ডিসেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বঙ্গবন্ধু রেলসেতু’র নতুন নামকরণ ‘যমুনা রেলসেতু’

আবুল কালাম আজাদ 'Yamuna Rail Bridge'

পরিবর্তন করা হয়েছে যমুনা নদীতে নির্মিত রেলসেতুর নাম। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলকে সংযোগকারী এই রেল সেতুর নাম ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলসেতু’  পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘যমুনা রেলসেতু’।

২২ ডিসেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, যমুনা নদীতে নবনির্মিত রেলসেতুর নাম‘যমুনা রেলসেতু’  । এই নামেই  রেলসেতু  উদ্বোধন করা হবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে এই রেলসেতু উদ্বোধন হতে পারে।

২১ ডিসেম্বর  অন্তর্বর্তীকালীন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম রেলসেতু পরিদর্শন করার সময়  তিনি বলেন, স্ব-স্ব এলাকার  নামেই বিভিন্ন স্থাপনার নাম দিতে তারা আগ্রহী । যমুনা নদীর ওপর নবনির্মিত রেলওয়ে সেতুটির ক্ষেত্রেও তা–ই হতে পারে। যমুনা নদীর ওপর নবনির্মিত  রেলওয়ে সেতুর নতুন নামের  গেজেট প্রকাশ করা হয়েছে।

বিগত সরকার ২০২০ সালের ৩ মার্চ এই বহুমুখী সেতুর ৪ দশমিক ৮০ কিলোমিটার দীর্ঘ রেলসেতু নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেন।এর  প্রকল্প ব্যয় ধরা হয় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news