Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৪ জানুয়ারি ২০২৪
১২:৩১ পূর্বাহ্ন

শীতার্ত দুঃস্থ মানুষের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার জেলা ইউনিট

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Cox's Bazar

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার জেলা ইউনিটের পক্ষ থেকে অসহায় গরিব দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

গতকাল আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার জেলা ইউনিটের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, সেক্রেটারি একেএম রাশেদ হোছাইন, কার্যনির্বাহী কমিটির সদস্য আবু জাফর সিদ্দিকী, মোঃ গিয়াস উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা, সদস্য এবং যুব ইউনিট নেতৃবৃন্দ।

সারা দেশের ন্যায় কক্সবাজার জেলায় আত্মমানবতার সেবা, উন্নয়ন ও দূর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম প্রশংসনীয়। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news