Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৪ জানুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আইনজীবীদের ফুটবল উপহার কক্সবাজার ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদকের

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Cox's Bazar Sports Association

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোহাম্মদ তারেক এর নিকট ৫টি ফুটবল উপহার প্রদান করেছেন। 

গতকাল ফুটবল গুলো হাতে তুলে দেয়ার সময় জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নেতৃবৃন্দ সহ অন্যান্য বিজ্ঞ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বিজয়বাংলা নিউজকে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জানান, আইনজীবীদের মধ্যে বিভিন্ন খেলার ক্রীড়া দল রয়েছে। তাদের নিয়মিত ক্রীড়া চর্চার ক্ষেত্রে ডিএসএ কর্তৃক প্রদত্ত ফুটবল গুলো সহায়ক ভূমিকা পালন করবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news