Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৫ ডিসেম্বর ২০২৪
১২:৪৪ অপরাহ্ন

কোনাবাড়িতে ৫৭টি কক্ষে অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক : Fire in 57 rooms

গাজীপুরের কোনাবাড়ির এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির ৫৭টি কক্ষ পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কোনাবাড়ি এলাকার এমএম গার্মেন্টস’র বিপরীত পাশে মাজার সংলগ্ন শহীদ কাজী, মেরাজ হোসেন ও খুশি বেগমের টিনশেডের তিনটি বাড়িতে আগুনের সূত্রপাত হয়। এ সময় আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে খবর পেয়ে কোনাবাড়ি ও চৌরাস্তার মডার্ন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এ ঘটনায় তিনটি বাড়ির ৫৭টি কক্ষের আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ পরিদর্শক মো. সাইফুল ইসলাম এ অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news