Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৫ ডিসেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

চব্বিশের শহীদের নামে পঞ্চগড়ে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা

অনলাইন ডেস্ক : আসিফ মাহমুদ Asif Mahmud

পঞ্চগড়বাসীদের সুসংবাদ দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। চব্বিশের শহীদের নামে পঞ্চগড়ে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (২৫ ডিসেম্বর) পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বড়দাপ মৌজায় মিনি স্টেডিয়ামের জায়গা পরিদর্শন শেষে এই ঘোষণা দেন আসিফ মাহমুদ। 

স্টেডিয়াম নির্মাণ ছাড়াও খেলোয়াড়দের সার্বিক উন্নয়নে ২০ লাখ এবং স্থানীয় নানাবিধ অবকাঠামো উন্নয়নে ৫০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন ক্রীড়া উপদেষ্টা।

তিনি বলেন, ‘এখানে যেন খুব তাড়াতাড়ি স্টেডিয়ামটি তৈরি হয় তার জন্য সকল নির্দেশনা দেওয়া হয়েছে। আর আমাদের দেশের খেলাধুলা ঢাকা বা ক্রিকেট কেন্দ্রিক হয়ে পড়েছে, আমরা এটা পরিবর্তন করতে চাই। খেলাধুলাকে প্রতিটি উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে চাই। সে জন্যই স্টেডিয়াম এই নির্মাণ প্রকল্প।’

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এই স্টেডিয়ামটির নামকরণ হবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পঞ্চগড়ের কোন বীর সন্তানের নামে বা এখানকার কোনো সম্মানিত ব্যক্তির নামে।’

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news