Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৫ ডিসেম্বর ২০২৪ | ০৭:২০ অপরাহ্ন

আমরা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই

অনলাইন ডেস্ক : ২৫ ডিসেম্বর ২০২৪

বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

বুধবার (২৫ ডি‌সেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল চার্চে গিয়ে উপদেষ্টা খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তৌ‌হিদ হো‌সেন বলেন, আমাদের সংস্কৃতির অংশ হচ্ছে সব ধর্মের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থান। এটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের এই সংস্কৃতিতে ধর্মীয় সংঘাত নেই। আমরা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই।

এ সময় মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম, আর্চবিশপ বিজয় এন ডি'ক্রুজ, ফাদার আলবার্ট রোজারিও প্রমুখ উপস্থিত ছিলেন। 

বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। .....সংগৃহীত ছবি