Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৬ ডিসেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

অভিবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণে বহুমুখী কর্মসূচি নিশ্চিত করছে সরকার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Multifaceted programs for the welfare of migrant workers and their families

প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার' এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসন দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে কক্সবাজারে।

জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যােগে অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, রেমিট্যান্সের আয়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন অভিবাসী কর্মীরা।সরকার অভিবাসন ব্যবস্থায় সুশাসন, গুণগত মানসম্পন্ন বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অভিবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করতে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে পাশাপাশি নাগরিকসেবাগুলো করেছে সহজীকরণ।

অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইয়ামিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন চৌধুরী, সিভিল সার্জন ডা: আসিফ আহমেদ হাওলাদার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাসান মাসুদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী ও রামু টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মো: শাহজালাল সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রবাসী ও প্রবাসী পরিবারের সদস্যসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।

পরে জেলার একটি বেসরকারি ব্যাংক, ২ জন শ্রেষ্ঠ রেমিট্যান্স প্রদানকারীকে সম্মাননা ক্রেস্ট এবং ৭ জন প্রতিবন্ধী ও দুর্ঘটনায় কবলিত অভিবাসী পরিবারের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রত্যাশী সংস্থার সহযোগীতায় নিরাপদ অভিবাসনে সচেতনতামূলক গান পরিবেশিত হয়।


বিবিএন/ ২৬ ডিসেম্বর / অচ

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news