Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ ডিসেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহী মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক আব্দুস সাত্তার , সদস্য সচিব রফিকুল

নিজস্ব প্রতিবেদকঃ Abdus Sattar- Rafiqul Islam

রাজশাহীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের মহানগর শাখার কমিটির অনুমোদন করা হয়েছে। চলতি বছরের ১৭ অক্টোবর সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহবায়ক আনোয়ার হোসেন মন্ডল ও দপ্তরে সংযুক্ত যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন ও শরিফুল হকের স্বাক্ষরিত প্যাডে ৯০ দিনের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে আহবায়ক হিসেবে আব্দুস সাত্তার ও সদস্য সচিব হিসেবে রফিকুল ইসলাম মৃদুলের নাম ঘোষণা করা হয়।

এছাড়াও আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশও দেওয়া হয়।

আহবায়ক ও সদস্য সচিব ছাড়াও সাতজনকে যুগ্ম আহবায়ক ও বত্রিশ জনকে সদস্যের দায়িত্ব দেওয়া হয়।

শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক শরিফুল হক জানান, আগামী ৯০ দিনের জন্য রাজশাহী মহানগরের এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে রাজশাহী মহানগর শাখা বিশেষ ভূমিকা রাখবে বলেও আশাব্যক্ত করেন শরিফুল হক।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news