Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ২৭ ডিসেম্বর ২০২৪ | ০৯:১৯ অপরাহ্ন

নিয়ামতপুরে একদিনের ব্যাডমিন্টন টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৪

নওগাঁর নিয়ামতপুরে একদিনের ব্যাডমিন্টন টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে নিয়ামতপুর ব্যাডমিন্টন একাডেমির আয়োজনে এ খেলায় ২৪ টি দল অংশগ্রহণ করে। নকআউট ভিত্তিক এ খেলায় রাজশাহী জেলার হান্টার-৫ চ্যাম্পিয়ন ও হান্টার-৭ রানার্সআপ হয়।

খেলায় শামীম রেজা চৌধুরী বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ছাদরুল আমিন চৌধুরী, আইনুল ইসলাম, শাহনেওয়াজ চৌধুরী সবুজ, আরিফুল ইসলাম, শাহজামান বুদু, টিুটু চৌধুরী প্রমূখ। 

খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


বিবিএন/ ২৭ ডিসেম্বর / অচ

নওগাঁর নিয়ামতপুরে একদিনের ব্যাডমিন্টন টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।