Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৭ ডিসেম্বর ২০২৪
০৯:৪৩ অপরাহ্ন

ভারতে ইসকন মন্দিরে শুনানির আগে চিন্ময়ের আইনজীবীর বৈঠক

অনলাইন ডেস্ক :

ভারতে ইসকন মন্দিরে একটি বৈঠক করেছেন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ । বৃহস্পতিবার তিনি এই বৈঠক করেন।

গত মাসে জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগ আটক হন চিন্ময় কৃষ্ণ দাস। বর্তমানে তিনি কারাগারে বন্দী আছেন। আগামী ২ জানুয়ারি তার জামিন শুনানি হবে। এতে তার পক্ষে আইনি লড়াই করবেন আইনজীবী রবীন্দ্র ঘোষ।

তবে এখন তিনি পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে আছেন। সেখানেই তিনি ইসকনের মন্দিরে এই বৈঠক করেন। ওই মন্দিরে তাকে নিয়ে যান ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধারামণ দাস। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তবে ইসকনের বাংলাদেশ শাখা জানিয়েছে, চিন্ময়ের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু কলকাতা শাখা তার হয়ে ব্যাপক দৌঁড়-ঝাপ করছে। এসবের মাঝেই কলকাতার ইসকন নেতার আমন্ত্রণে তিনি ইসকন মন্দিরে গেছেন।

রবীন্দ্র ঘোষ জানান, তিনি চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। যদি শারীরিক অবস্থার উন্নতি হয় তাহলে আগামী ২ জানুয়ারি চিন্ময়ের জামিন শুনানির জন্য আদালতে যাবেন। চিন্ময়ের পাশে দাঁড়ানোয় তিনি হুমকি-ধামকির মুখে পড়ছেন বলেও দাবি করেন।

এ ছাড়া শুনানিতে অংশ নেয়ার আগে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন চিন্ময়ের আইনজীবী।


বিবিএন/ ২৭ ডিসেম্বর / অচ

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news