Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৮ ডিসেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রেলের কয়েকটি গুরুত্বপূর্ন পদে রদবদল

রাজশাহী প্রতিনিধি: Reshuffle in some important posts of Railways

লওয়ের শীর্ষ পাঁচটি পদে ব্যাপক রদবদল হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন শাখার উপসচিব উজ্জ্বল কুমার ঘোষ স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়েছে।

প্রজ্ঞাপনে চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজ রেলপথে রূপান্তর প্রকল্পের (চলতি দায়িত্ব) পরিচালক মো. সুবক্তগীনকে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মোহাম্মদ নাজমুল ইসলামকে (চলতি দায়িত্ব) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) পদে বদলি করা হয়েছে।

ভিন্ন এক প্রজ্ঞাপনে বাংলাদেশ রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেন সরকারকে চট্টগ্রামের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে সৈয়দপুরের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আনিছুল হককে রাজশাহীর অতিরিক্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে রাজশাহীর বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা (চলতি দায়িত্ব) ডা. এসএম মারফুল আলমকে চট্টগ্রামের অতিরিক্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে।

বিবিএন/ ২৮ ডিসেম্বর / অচ


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news