Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৮ ডিসেম্বর ২০২৪
০৫:৫০ অপরাহ্ন

নিয়ামতপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: Farmers rally held in Niamatpur

নওগাঁর নিয়ামতপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে ছাতড়া হাইস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

আয়োজকরা বলছেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে  সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন দিনব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। 

সমাবেশে ২ নং চন্দননগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো: আজাদ আলীর সভাপতিত্বে উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং অত্র ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা কৃষক দলের সভাপতি মো: সাইফুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক নূরনবী নুহু, সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদ প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ-সংগঠনের  নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ও ৩১ দফার অন্তর্ভুক্ত কৃষকদলের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news