Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৯ ডিসেম্বর ২০২৪ | ০১:১৮ অপরাহ্ন

বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

অনলাইন ডেস্ক : ২৯ ডিসেম্বর ২০২৪

শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে বারোটার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর-ময়মনসিংহ সড়কের জোড়া পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।.....সংগৃহীত ছবি