Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৯ ডিসেম্বর ২০২৪ | ০৩:২০ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক : ২৯ ডিসেম্বর ২০২৪

দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। 

দেশটির একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত প্রায় ১২৪ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর প্লেনটি থেকে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। প্লেনটিতে দুর্ঘটনার সময় ১৮১ জন আরোহী ছিল। ধারণা করা হচ্ছে, ওই দুজন ছাড়া বাকি সবাই নিহত হয়েছে।

স্থানীয় সময় সকাল ৯টা ৭ মিনিটে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ওই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানটিতে মোট ১৭৫ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিল।

এক বিবৃতিতে জাতীয় দমকল সংস্থা জানিয়েছে, দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া ১২০ জনের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। সেখানে উদ্ধার অভিযান এখনও চলছে।

ইয়োনহাপ জানিয়েছে, উদ্ধারকর্মীরা বিমানটির পেছনের দিক থেকে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন। মাঝারি আকারের এই বিমানবন্দরটি ২০০৭ সালে চালু করা হয়। এখান থেকে এশিয়ার বিভিন্ন গন্তব্যে বিমান চলাচল করে। ওই প্লেনটি কেন দুর্ঘটনায় পড়লো বা রানওয়ে থেকে ছিটকে গেল তা এখনো জানা যায়নি।


বিবিএন/ ২৯ডিসেম্বর / অচ

বিমান বিধ্বস্ত। ......ছবি: এএফপি