Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৯ ডিসেম্বর ২০২৪
০৪:২৪ অপরাহ্ন

নিয়ামতপুরে সাদ পন্থীদের নিষিদ্ধ ও বিচার দাবিতে মানববন্ধন

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি Human chain for ban and trial of Saad supporters

নওগাঁর নিয়ামতপুরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্হীদের অতর্কিত ও বর্বরোচিত হামলায় ৪ জন শহীদ ও শতাধিক আহতদের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার, শাস্তি ও সাদ পন্হীদের কর্মকাণ্ডের নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার(২৯ ডিসেম্বর) সকালে  উপজেলা উলামা-মাশায়েক, তাবলিগের সাথী ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিভিন্ন প্ল্যাকাডে "সাদ পন্হীদের বিচার ও ফাঁসি চাই, টঙ্গী বিশ্ব ইজতেমা শুধুমাত্র ওমেলাদের তত্বাবধানেই হতে হবে, টঙ্গী ময়দানে ৪ শহীদের খুনিদের ফাঁসি চাই  লিখা সম্বলিত ব্যানার নিয়ে  লোকজন মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

উপজেলা জামে মসজিদের খতিব মাহবুব আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতি আব্দুল মতিন, মিনহাজুল ইসলাম, নুরনবী, জাহাঙ্গীর আলম, মামুনুর রশীদ প্রমুখ। 

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্মারকলিপি হস্তান্তর করেন তৌহিদী জনতার নেতৃবৃন্দ।  


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news