Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৯ ডিসেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

১৪ তম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত

ছোটন সরদার 14th National Munda Conference held

সমতলের আদিবাসী  মুন্ডা জাতিগোষ্ঠীর ১৪ তম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন পরানপুর আদিবাসী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে, ২৮ ডিসেম্বর শনিবার দিনব্যপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকাল দশটায় প্রথম অধিবেশনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনাব হরেন্দ্রনাথ সিং, পরিচালক রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, রাজশাহী।জনাব দেবেন্দ্রনাথ পাহানের সভাপতিত্বে, প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব,ড.মো:আমিরুল ইসলাম কনক,সহযোগী অধ্যাপক,ফোকলোর বিভাগ ও ছাত্র উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব,জগেন্দ্রনাথ সরকার,পরিচালক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি নওগাঁ।এছাড়াও স্থানীয় মুন্ডা আদিবাসী নেতা ও অন্যান্য সংগঠনের নেতা কর্মিগন উপস্থিত ছিলেন। দ্বিতীয় অধিবেশনে দুপুর দুইটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সম্মেলনটি মুন্ডা আদিবাসী জনগোষ্ঠীর মানুষজনের দৃষ্টিনন্দন উপস্থিতিতে  সাফল্যমন্ডিত হয়।


বিবিএন/ ২৯ ডিসেম্বর / অচ

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news