Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৯ ডিসেম্বর ২০২৪ | ০৭:৪৫ অপরাহ্ন

নিয়ামতপুরে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ ২৯ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীরকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন দিনব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ২৯ ডিসেম্বর রবিবার বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৫নং রসুলপুর  ইউনিয়নের রসুলপুর  হাইস্কুল মাঠে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে ৫ নং রসুলপুর  ইউনিয়ন কৃষকদলের সভাপতি নাসির উদ্দীনের  সভাপতিত্বে অত্র ইউনিয়নের বিএনপি সাংগঠনিক  সম্পাদক আজমুল হকে সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা কৃষক দলের সভাপতি  সাইফুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক নূরনবী নুহু, সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদ, রসুলপুর ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, অত্র ইউনিয়নের বিএনপি সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কৃষকদলের সাধারণ সম্পাদক সানাউল্লাহ সেনামুর প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ-সংগঠনের  নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ও ৩১ দফার অন্তর্ভুক্ত কৃষকদলের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।


নিয়ামতপুরে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত