Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩০ ডিসেম্বর ২০২৪
০২:০৯ অপরাহ্ন

নিয়ামতপুরে উপজেলা মাসিক ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ Monthly and law and order meetings held

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩০ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম  ও অফিসার ইনচার্জ হাবিবুর রহমান। 

এ সময় সকল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বৃন্দ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফয়সাল নাহিদ পবিত্র, কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) কামাল হোসেন সরকার, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন। 

সভায় সকল সদস্য সন্ত্রাস ও নাশকতা, মাদক, মানব পাচার বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news