Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩০ ডিসেম্বর ২০২৪
০৬:৫৯ অপরাহ্ন

তানোরে ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রেপ্তার

সৈয়দ মাহমুদ শাওন ,রাজশাহী Mintu arrested

 রাজশাহীর তানোরে আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেয়ার পর রাতে কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফি কামাল মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ ডিসেম্বর) আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে রাতে তানোর থানার পুলিশের একটি টিম তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মিজানুর রহমান (ওসি) জানান, শফি কামাল মিন্টুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, শফি কামাল মিন্টু দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। তবে তার গ্রেপ্তারের বিষয়টি নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা চলছে।

স্থানীয় বাসিন্দারা এই গ্রেপ্তারের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ মনে করছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। আবার অনেকে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন।

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে তানোর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news