Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩১ ডিসেম্বর ২০২৪
০৬:২২ অপরাহ্ন

নিয়ামতপুরে বিএনপির শীতবস্ত্র ও ৩১ দফার লিফলেট বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ Distribution of winter clothes and leaflets of 31 points

নওগাঁর নিয়ামতপুরে তাপমাত্রা কমে আসায় বেড়েছে শীতের প্রকোপ। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। এমন পরিস্তিতিতে শীতার্তদের মাঝে কম্বল ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে  বিতরণ করছেন নওগাঁ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী। 

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার  (৩১ডিসেম্বর) নিয়ামতপুর উপজেলার ৩ নং ভাবিচা ইউনিয়নের পাইকড়া বাজারে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ও শীত  বস্ত্র বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 আলোচনা সভায় নিয়ামতপুর উপজেলা শাখার বি আর, ডি,পি চেয়ারম্যান আব্দুর রহমান বাবুর সভাপতিত্বে ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য রেজাউল করিমের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা: মোঃ ছালেক চৌধুরী, এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ইঞ্জিনিয়ার খালেদ হাসান, নিয়ামতপুর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী(বাদশা),  ১ নং হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, ৩ নং ভাবিচা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেকেন্দার আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান প্রমুখ।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news