Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০২ জানুয়ারি ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ভৈরবে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা

সোহানুর রহমান সোহান Discussion meeting on the occasion of youth festival celebration

ভৈরবে  তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে । উপজেলা  প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা  বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও  পৌরসভার সাবেক মেয়র হাজী মোঃ  শাহিন, সাধারন সম্পাদক ভিপি মুজিবুর রহমান, শিক্ষা  কর্মকর্তা ছিদ্দিকুর রহমান প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, জুলাই - আগষ্ট ছাত্র - জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে । এ অর্জন ধরে রাখতে হবে। এজন্য তরুণদের কে সজাগ থাকতে হবে এবং দেশ গঠনে তরুনদের কে উদ্যোগী হতে হবে। সরকারের পক্ষ থেকে তারুণ্য উৎসব পালনে মাসব্যাপী  নানা কর্মসূচী পালন করা হবে ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news