
কক্সবাজার পৌরসভার পশ্চিম নতুন বাহারছড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সাবেক ব্যবস্থাপনা কমিটি কর্তৃক ক্ষমতা হস্তান্তর ও নবগঠিত অন্তবর্তি কমিটির দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল আয়োজিত অনুষ্ঠানে অন্তবর্তী কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ শফিউল্লাহ শেখর এবং সদস্য হিসেবে এম. জাফর আলম হেলালী, আমজাদ হোসেন, মোঃ আলম ও শফি আলম দায়িত্ব গ্রহণ করেন।
এসময় উপজেলা সমবায় পরিদর্শক আজিজুল হক ও মোর্শেদুল আজাদ আবু সহ কমিটির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দায়িত্ব নেয়া কর্মকর্তারা সকলের সহযোগিতা কামনার পাশাপাশি সমিতির কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সার্বিক উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।