Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০৭ জানুয়ারি ২০২৫ | ১২:৫৬ অপরাহ্ন

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক : ০৭ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহের ত্রিশালের আউলিয়ানগরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আউলিয়ানগর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

আউলিয়ানগর রেলওয়ে স্টেশন মাস্টার হাসান আবিদুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী বলাকা কমিউটার ট্রেনটি আউলিয়ানগর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। বিকল ইঞ্জিন মেরামতের চেষ্টা চলছে।

বিবিএন / ৭ ডিসেম্বর / অচ

ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। ........সংগৃহীত ছবি