Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৭ জানুয়ারি ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক : Train stopped

ময়মনসিংহের ত্রিশালের আউলিয়ানগরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আউলিয়ানগর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

আউলিয়ানগর রেলওয়ে স্টেশন মাস্টার হাসান আবিদুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী বলাকা কমিউটার ট্রেনটি আউলিয়ানগর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। বিকল ইঞ্জিন মেরামতের চেষ্টা চলছে।

বিবিএন / ৭ ডিসেম্বর / অচ

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news