
১ম চট্টগ্রাম বিভাগীয় সোতােকান কিউকাই কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার গঠিত সোতোকান কারাতে কিউকাই জেলা দল।
বৃহস্পতিবার ৯ জানুয়ারি গঠিত জেলা দল প্রতিযোগিতায় অংশগ্রহণে কক্সবাজার ছাড়েন। এর আগে তাদের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শুভেচ্ছা জানিয়ে সফলতা কামনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাঈন উদ্দিন মিলকি।
এতে রেফারি হিসেবে জয়দেব পাল (জয়), কোচ ইমাম হােসেন ও টিম ম্যানেজার মুন্নি পালের নেতৃত্বে ১৩ জন প্রতিযোগি সহ ১৬ জনের টিম অংশগ্রহণ করছে।
উল্লেখ্য, ১০ ও ১১ জানুয়ারি ২ দিনব্যাপি উক্ত প্রতিযোগিতা রাঙ্গামাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।