Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৯ জানুয়ারি ২০২৫
০৬:২৩ অপরাহ্ন

বিভাগীয় সোতােকান কিউকাই কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে কক্সবাজার জেলা দল

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Participation in Divisional Sotekan Kyukai Karate Competition

১ম চট্টগ্রাম বিভাগীয় সোতােকান কিউকাই কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার গঠিত সোতোকান কারাতে কিউকাই জেলা দল।

বৃহস্পতিবার ৯ জানুয়ারি গঠিত জেলা দল প্রতিযোগিতায় অংশগ্রহণে কক্সবাজার ছাড়েন। এর আগে তাদের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শুভেচ্ছা জানিয়ে সফলতা কামনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাঈন উদ্দিন মিলকি।

এতে রেফারি হিসেবে জয়দেব পাল (জয়), কোচ ইমাম হােসেন ও টিম ম্যানেজার মুন্নি পালের নেতৃত্বে ১৩ জন প্রতিযোগি সহ ১৬ জনের টিম অংশগ্রহণ করছে।

উল্লেখ্য, ১০ ও ১১ জানুয়ারি ২ দিনব্যাপি উক্ত প্রতিযোগিতা রাঙ্গামাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news