Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৯ জানুয়ারি ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

তুরস্ককে বাংলাদেশের যুবশক্তি কাজে লাগানোর আহ্বান প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক Turaska bānlādēśa Türkiye Bangladesh

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার তুরস্ককে বাংলাদেশে তাদের প্রযুক্তি নিয়ে আসার, অধিক বিনিয়োগ করার, কারখানা স্থানান্তর করার এবং বাংলাদেশের যুবশক্তি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশের যুবসমাজকে উপযুক্ত কর্মসংস্থান সরবরাহের জন্য তুরস্কের সহায়তা কামনা করে ইউনূস বলেন, "আপনারা প্রযুক্তির নেতা, এখানে আপনারা নিজেদের প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে পারেন। আমরা আপনাদের যা কিছু দরকার তা সরবরাহের জন্য প্রস্তুত।

তিনি আরও বলেন, "বাংলাদেশ বিশ্বের ৮ম জনসংখ্যার দেশ। আমাদের তরুণ জনগণের জন্য কাজের সুযোগ তৈরি করার লক্ষ্যে কাজ করছে বর্তমান অন্তর্বর্তী সরকার। তুরস্কের সহায়তায় এই উদ্যোগকে বাস্তবায়ন করা সম্ভব হবে।

প্রধান উপদেষ্টা বলেন, "আমরা আমাদের তরুণদের কর্মসংস্থান দিতে চাই, আর সে জন্য আপনার দেশের সাহায্য চাইছি। আমাদের তরুণদের ব্যবহার করুন আপনার কারখানাগুলো চালানোর জন্য, যাতে আপনি এই অঞ্চলে আপনার পণ্য সরবরাহ করতে পারেন।

এছাড়া তিনি বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে আরও গভীর এবং বহুমুখী করে গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। "বাংলাদেশ এবং তুরস্কের সম্পর্ক অত্যন্ত উষ্ণ এবং আমরা এটি সব ক্ষেত্রেই গড়ে তুলতে চাই" তিনি বলেন।

তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বলাত বাংলাদেশের বস্ত্রশিল্পের বাইরে অন্যান্য খাতে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, "আমরা বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্যসেবা, ওষুধ, এবং কৃষি যন্ত্রপাতি খাতে অর্থনৈতিক সহযোগিতা প্রতিষ্ঠা করতে পারি।

তিনি আরও বলেন, "বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এবং তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা হতে পারে।

বাংলাদেশের ২০২৩-২৪ অর্থবছরে তুরস্কে রপ্তানি দাঁড়িয়েছে প্রায় ৫৮১ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে আমদানি ছিল প্রায় ৪২৪ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে বাংলাদেশে প্রায় ২০টি তুর্কি কোম্পানি বস্ত্র, টেক্সটাইল, রাসায়নিক, প্রকৌশল, নির্মাণ এবং শক্তি খাতে কাজ করছে।

এই বৈঠকের সময় প্রধান উপদেষ্টা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সাথে আগস্টে টেলিফোন আলাপের কথা স্মরণ করেন, যার পর তুরস্কের একটি ৮ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল অক্টোবর মাসে বাংলাদেশ সফর করে।

বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন, উপদেষ্টা মাহফুজ আলম, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সচিব লামিয়া মর্শেদ, এবং বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news