Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ জানুয়ারি ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গোলাম মোস্তফা মন্টুকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন

গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ Burial with state honors in Montuk

রাজশাহীর গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গোলাম মোস্তফা (৭০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২জানুয়ারী) রাত ২টার সময় হঠাৎ শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে হাসপাতাল সেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

এক ছেলে, এক মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর উপজেলার বালিয়াঘাটা গোরস্থান মাঠে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়েছে।

জানাজার আগে গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার ভুমি শামসুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আবুল হায়াত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অশোক কুমার চৌধুরী ও গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) রুহুল আমিনের নের্তৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। তারপর বীর মুক্তিযোদ্ধার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় মুক্তিযোদ্ধারাসহ ওই গ্রামের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news