Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৪ জানুয়ারি ২০২৪ | ১১:৩০ অপরাহ্ন

নোয়াখালীর তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস

অনলাইন ডেস্ক ১৪ জানুয়ারি ২০২৪

নোয়াখালীতে চলতি বছরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। নোয়াখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। 

গতকাল রোববার (১৪ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার (১৩ জানুয়ারি) ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

নোয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, নোয়াখালীতে এ বছরের মধ্যে আজ ১৫ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ আবার কমেছে। সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।


ছবি