Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৩ জানুয়ারি ২০২৫
০৩:৩৪ অপরাহ্ন

নিয়ামতপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি Inauguration of Science and Technology Week Fair

"জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হব বিশ্বময়” প্রতিপাদ্যেকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুইদিন ব্যাপী বিজ্ঞানমেলার উদ্বোধন হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মান্ত্রণালয়ের তত্ত্বাবধানে মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে সোমাবর সকালে  উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ  করে। পরে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও মেহেদী হাসান।

এ সময় অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম , থানা অফিসার ইনচার্জ আহসান হাবিব, কৃষি কর্মকর্তা কামরুল  হাসান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, পল্লী বিদ্যুৎ ডিজিএম  মোছাদ্দিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রধান শিক্ষক/ বিজ্ঞান শিক্ষক ও শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। 

মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ১৯টি স্টল অংশগ্রহণ করে। আগামীকাল মঙ্গলবার সমাপনীর মাধ্যমে শেষ হবে এবারের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। 

আলোচনা সভায় অতিথিরা আগামীর বাংলাদেশ গঠনে বিজ্ঞানের আলোকে শিক্ষার্থীদের গড়ে উঠার আহ্বান জানান। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news