Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৪ জানুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রবল বৃষ্টি, মৃত ১১

অনলাইন ডেস্ক 11 dead in heavy rain

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে প্রবল বৃষ্টিতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। দেশটির রিও ডি জেনিরো প্রদেশে এই ঘটনা ঘটেছে। বৃষ্টির কারণে রাস্তাঘাট, মেট্রো লাইন এবং মানুষের বাড়িঘরও প্লাবিত হয়েছে।

এছাড়া পরিস্থিতি বিবেচনায় সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহান্তে ব্রাজিলের রিও ডি জেনিরো প্রদেশে প্রবল বর্ষণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে প্রাদেশিক ফায়ার সার্ভিস জানিয়েছে। বৃষ্টির কারণে রাস্তাঘাট, রাজধানীর মেট্রো লাইন এবং মানুষের বাড়িঘর প্লাবিত হয়েছে।

এছাড়া অনেক স্থানে গাছ উপড়ে পড়েছে এবং ভূমিধসের ঘটনাও ঘটেছে।

বিদ্যমান পরিস্থিতিতে রিওর মেয়র এডুয়ার্ডো পেস জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়া প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সরকার ফেডারেল সহায়তার প্রস্তাব দিয়েছেন।

এছাড়া বৃষ্টির মধ্যে গাড়িসহ নদীতে পড়ে যাওয়ার পরে এক নারী নিখোঁজ হয়েছেন। উদ্ধারকর্মীরা তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news