Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৩ জানুয়ারি ২০২৫
০৬:১৩ অপরাহ্ন

মুহাম্মদ হাবিবুর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: বিচারপতি Muhammad Habibur Rahman's death anniversary is celebrated

তত্ত্ববধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি, ভাষা সৈনিক, লেখক, প্রাবন্ধিক মুহাম্মদ হাবিবুর রহমানের ১১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে গত শনিবার ১১ জানুয়ারী।

মরহুম হাবিবুর রহমান কলকাতা প্রেসিডেন্সি কলেজ, রাজশাহী কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করেন। ভাষা আন্দোলনে ভূমিকা রেখে ১৯৫২ এর ২১ ফেব্রুয়ারী ১৪৪ ধারা ভঙ্গে প্রথম দশ জন শিক্ষার্থী গ্রুপের নেতৃত্ব দিয়ে গ্রেফতার হয়ে কারা বরণ করেন।

পরবর্তিতে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল’ শেষ করে দেশে ফিরে অধ্যাপনা এবং আইন পেশায় যুক্ত হন। ১৯৯৬ সালে তিনি ঝুকি উপেক্ষা করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করে সর্ব মহলে প্রশংসিত হন। তিনি পবিত্র কোরান এর বাংলা তাফসির রচনা সহ বেশ কিছু উল্ল্যেখ যোগ্য বই লেখেন। জীবন

দশায় তিনি বিভিন্ন সংবাদপত্র পত্রিকায় নিয়মিত প্রবন্ধ লিখতেন। ২০১৪ সালের ১১ জানুয়ারী তিনি মৃত্যু বরণ করেন। দিনটি উপলক্ষে ঢাকা বনাণী গোরস্থানে কবর জিয়ারত সহ পারিবারিক ভাবে ঢাকা ও রাজশাহী তে দোয়ার আয়োজন ছাড়াও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও বিভাগীয় প্রেস ক্লাব স্মরণ সভার আয়োজন করে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news