Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৪ জানুয়ারি ২০২৫ | ১২:৫৯ অপরাহ্ন

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন বছরের উৎসব

ছোটন সরদার ১৪ জানুয়ারি ২০২৫

সতেজ মন উদ্দীপ্ত জীবন' স্লোগানকে সামনে রেখে মানুষকে মানসিক চাপ থেকে মুক্তি দেয়া, সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে একটি সুস্থ্য ও শিক্ষিত সমাজ গঠন, সবার জন্য বৈষম্যহীন বাসযোগ্য নগর গড়ার লক্ষ্যে টাটকা ফাউন্ডেশন  রাজশাহীতে কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন দুর্যোগের কারণে গ্রামাঞ্চলের মানুষ জীবিকা ও নিরাপত্তার সন্ধানে শহরমুখী।

শহরেও তারা একই ধরনের নানামুখী সংকটে জর্জরিত। এছাড়া, নগরের দরিদ্র ও প্রান্তিক মানুষ নাগরিক হওয়া সত্তেও নাগরিক অধিকার থেকে বঞ্চিত। প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে শিশুরা, তারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সমাজের পিছিয়ে পড়া, অবহেলিত, সুবিধাবঞ্চিতদের মাঝে শিক্ষার আলো ছড়াতে এবং শিক্ষার অধিকার নিশ্চিত করতে ২০১৮ সাল থেকে সংগঠনটি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন দাশপুকুর মোড় এলাকায় 'স্বপ্নবৃত্ত পাঠচক্র' নামে শিক্ষা কার্যক্রম শুরু করে। যেখানে বহরমপুর বস্তিসহ আশেপাশের এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়। 'স্বপ্নবৃত্ত পাঠচক্রে' নিয়মিত ৩০-৩৫ জন শিশু শিক্ষা সুবিধা পাচ্ছে।

১৪ জানুয়ারি  মঙ্গলবার  'শিশু একাডেমী রাজশাহী' তে মহানগরীর রাজপাড়া থানাধীন বহরমপুর বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী, নতুন বছর উদযাপন' কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। পিছিয়ে পড়া জনগোষ্টীকে মূল শ্রোতে নিয়ে আসার অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য থাকছে চিত্রাঙ্কন, খেলাধুল কুইজ, শিক্ষা সামগ্রী বিতরণ, সাংস্কৃতিক আয়োজন, আলোচনা ও পুরস্কার বিতরণীসহ দিনব্যাপী নানা আয়োজন।

উক্ত 'সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নতুন বছর উদযাপন' আয়োজনে আলোচনা ও পুরস্কার বিতরণী অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান, ডক্টর শিখা  সরকার, সহকারী অধ্যাপক জুয়েল কিবরিয়া,আমানুল্লাহ আমান সভাপতি টাটকা ফাউন্ডেশন, সমাজকর্মি ওয়ালিউর রহমান বাবু প্রমুখ।

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন বছরের উৎসব