Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৫ জানুয়ারি ২০২৫
১১:০৮ পূর্বাহ্ন

কক্সবাজার পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ছাত্রী দিয়ার স্বর্ণ পদক অর্জন

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার PTI Affiliated Probationary School Student Diya's Gold Medal

১ম চট্টগ্রাম বিভাগীয় সোতােকান কিউকাই কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কক্সবাজার জেলা দলের হয়ে স্বর্ণ পদক অর্জন করেছে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী দিয়া পাল।

দিয়া পালের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় সুপার মো: জসিম উদ্দিন, শিক্ষক মোহাম্মদ কায়ছার এবং আবুল কালাম।

বিগত ১০ ও ১১ জানুয়ারি ২ দিনব্যাপি উক্ত প্রতিযোগিতা রাঙ্গামাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার গঠিত জেলা দল স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ সহ ১৫টি পদক অর্জন করে।

জেলা দলের রেফারি হিসেবে ছিলেন জয়দেব পাল (জয়), কোচ ইমাম হােসেন ও টিম ম্যানেজার মুন্নি পাল। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news