Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৫ জানুয়ারি ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

সাংবাদিক মাসুদের মৃত্যুতে শোক

নিজস্ব প্রতিবেদক Saddened by the death of journalist Masud

স্থানীয় দৈনিক সোনালী সংবাদের স্টাফ রিপোর্টার, অধুনালুপ্ত সিএসবি চ্যানেলের ক্যামেরাপার্সন ও রাজশাহী মেট্রোপলিন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় আরইউজে সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি যৌথ এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ সাংবাদিক মাসুদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সাংবাদিক মাসুদ মো. মাসুদ আজ বুধবার সকাল ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লালি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুকালে তিনি দুই কন্যা, স্ত্রী রেখে যান। আজ বাদ এশা সাহেব বাজার বড় মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে কাদিরগঞ্জ গোরস্থানে দাফন করা হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news