Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৫ জানুয়ারি ২০২৫
০৮:২৪ অপরাহ্ন

নৌবাহিনীর শক্তি বৃদ্ধি: দুটি যুদ্ধজাহাজ ও সাবমেরিন উৎসর্গ করলেন মোদী

অনলাইন ডেস্ক : Modi dedicated two warships and a submarine

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বইয়ের নৌ ডকইয়ার্ডে ভারতের সামুদ্রিক প্রতিরক্ষার এক নতুন অধ্যায় সূচনা করলেন। তিনি তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ—আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি, এবং সাবমেরিন আইএনএস ভাগশীর—জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এই যুদ্ধজাহাজগুলির সংযোজন ভারতের নৌবাহিনীর শক্তি বহুগুণে বাড়িয়ে দেবে এবং সমুদ্র নিরাপত্তায় বিপ্লব ঘটাবে।

তিন অত্যাধুনিক প্রযুক্তি-সমৃদ্ধ এই যুদ্ধজাহাজ দেশের নৌসেনাকে আরও শক্তিশালী করে তুলবে, যা বৈশ্বিক ক্ষেত্রে ভারতের প্রভাব এবং দাপট বৃদ্ধি করবে। প্রতিরক্ষা ক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক এবং দেশের সামুদ্রিক নিরাপত্তায় এক নতুন যুগের সূচনা বলেই অভিহিত করা যেতে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী X-এ এক পোস্টে লিখেছেন, বুধবার ১৫ জানুয়ারি আমাদের নৌ-বাহিনীর জন্য একটি বিশেষ দিন হতে চলেছে। তিনটি নতুন যুদ্ধ জাহাজ পাচ্ছে নৌবাহিনী। যা দেশকে আরও শক্তিশালী করতে এবং আত্মনির্ভর  ভারতের ভিত্তিকে আরও জোরদার করবে। 

সুত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news