Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৬ জানুয়ারি ২০২৫
১১:৪৫ পূর্বাহ্ন

কক্সবাজার সুগন্ধা বিচে উচ্ছেদ অভিযান

কক্সবাজার জেলা প্রতিনিধি Evacuation operation at Sugandha Beach

কক্সবাজার বিচের সুগন্ধা পয়েন্টে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার বিকাল ৪টা থেকে রাত ৮টা ৫ মিনিট পর্যন্ত অভিযান চলে। 

বিজয়বাংলা নিউজকে জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জানান, সুগন্ধা ঝাউবাগান, সুগন্ধা প্রবেশ পথ, পানির ট্যাংক সংলগ্ন প্লট ও সুগন্ধা বীচে ফিশ ফ্রাই মার্কেটে অবৈধ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৫টি অনুমোদনহীন হকার দোকান ভেঙ্গে দেয়া সহ প্রায় দুইশত হকার উচ্ছেদ করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় করায় একটি খাবার দোকানকে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে ট্যুরিস্ট পুলিশ ও কক্সবাজার পৌরসভা অংশগ্রহণ করে।

জানা যায়, ওয়ার্ড কৃষক লীগ নেতা রুবেলের হাতে থাকা অবৈধ প্রায় দোকানই উচ্ছেদ করা হয়েছে। যেসব দোকান ভাড়ায় পরিচালিত ছিল। অভিযান চলমান থাকবে।

বৃহত্তর সুগন্ধা বীচ ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি, পৌর যুবদল যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন জানান, অবৈধ যা কিছুই হোক উচ্ছেদের পক্ষে আমরা। তাছাড়া সৈকতের শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় আমরা সবসময় বদ্ধপরিকর।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news