Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৬ জানুয়ারি ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বিকেলে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টা Muhammad Yunus

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে বিকেলে বিএনপি, জামায়াতসহ অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।  

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এই বৈঠকে বিএনপি, জামায়াতসহ রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।  

বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ বৈঠক চলবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news